দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই-এর যৌথ টিম।
সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাউহাটির গাজুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল ব্যবসায়ী রফিকুল ইসলামের গুদাম থেকে প্রায় ২১০০ লিটার অকটেন উদ্ধার করা হয়।
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।
জে আই